Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

প্রজ্ঞা সিংহের ধাক্কা, মালেগাঁও বিস্ফোরণ মামলায় হাজিরা এড়াতে চেয়ে আবেদন খারিজ এনআইএ আদালতের

প্রতি সপ্তাহে হাজিরা দিতে হবে অভিযুক্ত বিজেপি সাংসদকে

প্রজ্ঞা সিংহের ধাক্কা, মালেগাঁও বিস্ফোরণ মামলায় হাজিরা এড়াতে চেয়ে আবেদন খারিজ এনআইএ আদালতের

মালেগাঁও বিস্ফোরণ মামলায় হাজিরা থেকে অব্যাহতি চেয়ে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুরের আবেদন খারিজ করে দিল এনআইএয়ের স্পেশাল কোর্ট। সংসদে তাঁর উপস্থিতি জরুরি, শারীরিক অবস্থাও ভালো নয়, তাই প্রতি সপ্তাহে আদালতে হাজিরা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হোক, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর এমনই আবেদন করেছিলেন এনআইএয়ের বিশেষ আদালতে। বৃহস্পতিবার বিজেপি সাংসদের এই আবেদন খারিজ করে দেয় জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত। কোর্টের নির্দেশ, ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রত্যেক অভিযুক্তকে প্রতি সপ্তাহে হাজিরা দিতে হবে।
প্রজ্ঞা সিংহ ঠাকুর তাঁর আবেদনে জানিয়েছিলেন, তিনি দুরারোগ্য অসুখে আক্রান্ত, তাই প্রতি সপ্তাহে তাঁর পক্ষে ভোপাল থেকে মুম্বইয়ের আদালতে হাজিরা দেওয়া অত্যন্ত অসুবিধাজনক। পাশাপাশি আবেদনে প্রজ্ঞা সিংহ জানান, একজন ‘সাধ্বী’ হিসেবে সাধনার জন্য তাঁকে কঠোর নিয়ম, সংযমের মধ্যে থাকতে হয়। তাছাড়া, যেহেতু তিনি এখন সাংসদ, তাই পার্টির হুইপ মেনে সংসদে নিয়মিত উপস্থিত থাকাও জরুরি। তাই বিচারের জন্য প্রতি সপ্তাহে তাঁকে যে হাজিরা দিতে হচ্ছে, তা থেকে অব্যাহতি দেওয়া হোক।
প্রজ্ঞা সিংহের আবেদনকে ‘যুক্তিসঙ্গত’ মনে করেননি বিচারক। তিনি জানান, দলের নির্দেশ মানা ও সংসদে যাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এসম্পর্কে কোনও নথি আদালতে জমা দেননি বিস্ফোরণের মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিংহ ঠাকুর। এছাড়াও আদালতের পর্যবেক্ষণ, গত ৭ ই জুন কীভাবে আদালতে হাজিরার সময় তাঁকে বসার জন্য চেয়ার দেওয়া হলেও, তা খারিজ করেছিলেন তিনি। এরপরেই আদালতের নির্দেশ, সপ্তাহে একদিন আদালতে হাজিরা দিতে হবে ভোপালের সাংসদকে।

আরও পড়ুন: টানা বৃষ্টি ও হরিয়ানা থেকে জল ছাড়ার জের, দিল্লিতে জারি বন্যার সতর্কবার্তা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation