Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

ভিড়ের কাঁধে চেপে মনোনয়ন জমা চিরঞ্জিৎ-রথীন ঘোষের, দেখুন ফটো গ্যালারি

ভিড়ের কাঁধে চেপে মনোনয়ন জমা চিরঞ্জিৎ-রথীন ঘোষের, দেখুন ফটো গ্যালারি

ভোটের আগে প্রার্থীরা মনোনয়ন জমা করছেন। বৃহস্পতিবার মনোনয়ন জমা করলেন দুই তৃণমূল প্রার্থী রথীন ঘোষ ও চিরঞ্জিৎ চক্রবর্তী। রথীন ঘোষ মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী আর চিরঞ্জিৎ এবারও লড়ছেন বারাসত কেন্দ্রে। বুধবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়ন জমা করেন তাঁরা।

মনোনয়ন জমা দিতে যাওয়ার ছবি টুইট করেছেন চিরঞ্জিৎ। তাতে দেখা যাচ্ছে হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা করতে যাচ্ছেন তারকা প্রার্থী চিরঞ্জিৎ। সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরা, ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।

ভোটের আগে লড়াইয়ে নামতে চান না বলে জানিয়েছিলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ। অভিনয়ের জগতে ফিরতে চান বলে জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু বারাসত কেন্দ্র থেকেই তাঁকে টিকিট দেয় তৃণমূল।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিত? ক্রমেই বাড়ছে জল্পনা

এদিন মধ্যমগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী রথীন ঘোষও চিরঞ্জিতের সঙ্গে ছিলেন। এই দুই প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। মধ্যমগ্রামের দু’বারের বিধায়ক রথীন ঘোষ। তিনি পৌরসভার প্রশাসকের পদেও রয়েছেন। রথীন ঘোষের বিপরীতে লড়াই করছেন বিজেপি প্রার্থী ও অভিনেত্রী রাজশ্রী রাজবংশী ও সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি।

ভোটে শেষ হাসি হাসবে কে, সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ২ মে পর্যন্ত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal