মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা করেন তিনি।
মনোনয়ন জমার আগে হলদিয়ায় একটি রোড শো করেন শুভেন্দু।

এই রোড শো ক্ষুদিরাম মোড় থেকে শুরু হয়। সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি।
আরও পড়ুন: বৃহস্পতিবার এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী; বাজি বিস্ফোরণে নিহত পরিবারের সঙ্গে দেখা করবেন



আরও পড়ুন: Maa Canteen scheme 2021: ৫ টাকায় ডিম-ভাত, মমতার নয়া পদক্ষেপেই বাজিমাত?
মনোনয়ন পেশের আগে নন্দীগ্রামের সিংহবাহিনী ও জানকীনাথ মন্দিরে পুজো দেন শুভেন্দু। সেখানে যজ্ঞও করতে দেখা যায় তাঁকে।
জানা গিয়েছে, মমতা ব্যানার্জি যে মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই মন্দিরেই পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু অধিকারী।
