Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
4 July 2026

‘এবার শেষ কর তোরা, আর নেওয়া যাচ্ছেনা’! যমুনা ঢাকির নতুন পর্ব দেখে তীব্র প্রতিক্রিয়া দর্শকদের! সিরিয়াল শেষ করার দাবি জানালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

‘এবার শেষ কর তোরা, আর নেওয়া যাচ্ছেনা’! যমুনা ঢাকির নতুন পর্ব দেখে তীব্র প্রতিক্রিয়া দর্শকদের! সিরিয়াল শেষ করার দাবি জানালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

এক সময় জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠতে সক্ষম হয়েছিল ‘যমুনা ঢাকি’। শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস অভিনীত এই ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে মন জয় করে এসেছে দর্শকদের। তবে বর্তমানে ধারাবাহিকের অনুগামীদের একাংশ অভিযোগ জানাচ্ছেন জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ধারাবাহিকের গল্পকে।

আর কোনভাবেই ধারাবাহিকটি বিনোদনমূলক নেই, তাই প্রত্যাশিতভাবেই এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার সম্মুখীন হতে দেখা গেল এই ধারাবাহিকের নতুন পর্বকে। প্রসঙ্গত এই ধারাবাহিকের গল্প অনুযায়ী নেটিজেনরা একজন মহিলা ঢাকির জীবন সংগ্রামের কথা জানতে পারছিলেন। কিন্তু এরপর সেই গল্পে ঢুকে পড়ে সাংসারিক কুটকাচালি এবং ত্রিকোণ প্রেমের চিরাচরিত পটভূমিকা।

পাশাপাশি বর্তমানে ধারাবাহিকের দর্শকরা দেখতে পাচ্ছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে। এদিন এই ভাইরাল পর্ব দেখার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীদের উচিত যত শীঘ্রই সম্ভব ধারাবাহিকটির সম্প্রচারে শেষ করে দেওয়া। কারণ হিসেবে তারা জানিয়েছেন আর কোনোভাবেই ধারাবাহিকটিকে উপভোগ্য করে তুলতে পারছেন না ধারাবাহিকের নির্মাতারা।

আরও পড়ুন: কাদামাখা শরীরে উষ্ণ চাওয়া-পাওয়া, এ কোন বন্য প্রেমে মজলেন সৌরভ-স্বস্তিকা?

তাই এই ধারাবাহিক দেখা দর্শকরা বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন কমেন্টের মাধ্যমে। তবে নেটিজেনদের অনেকেই মনে করছেন ক্রমাগত কম টিআরপি নিয়ে চলতে থাকলে একসময় হয়তো জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষই বন্ধ করে দেবেন ধারাবাহিকটির সম্প্রচার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment