Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

সোনালী রঙের ব্যাকলেস লেহেঙ্গা পড়ে স্বামীর ঘাম ঝরাচ্ছেন নুসরত

করোনা আবহে কালীপুজো নিয়ে হাজারো রোকটোক থাকলেও নিউ নরমাল ভাবেই পালন করা হচ্ছে এবছরের কালীপুজো।

সোনালী রঙের ব্যাকলেস লেহেঙ্গা পড়ে স্বামীর ঘাম ঝরাচ্ছেন নুসরত

করোনা আবহে কালীপুজো নিয়ে হাজারো রোকটোক থাকলেও নিউ নরমাল ভাবেই পালন করা হচ্ছে এবছরের কালীপুজো। সবার মত টলিপাড়ার তারকারাও মেতে উঠেছে কালীপুজো ও দীপাবলি সেলিব্রেশনে। নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা। নিজেদের ‘দিওয়ালি লুক’ শেয়ার করে নিচ্ছেন ফ্যানদের সাথে। তবে এর মধ্যে নেটিজেনদের নজর কাড়লেন টলিউডের নব দম্পতি নুসরত জাহান এবং নিখিল জৈন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নিজেদের দীপাবলি সেলিব্রেশনের কিছু মুহূর্ত।

রীতিমতো একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নতুন দম্পতি। একসাথেই দীপাবলি সেলিব্রেট করছেন দুজনে। নুসরতকে দীপাবলীর সাজে দেখে পুরো দিওয়ানা তাঁর স্বামী। এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারছেন না। একটি সোনালি রঙের লেহেঙ্গা পড়ে স্বামীর নাজেহাল অবস্থা করছেন অভিনেত্রী। এমনটাই দেখা গেল তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। দীপাবলীর দিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নুসরত। সোনালী লেহেঙ্গা, মূখে হালকা মেকআপ ও হালকা গয়না পড়ে নেট দুনিয়ায় রীতিমত ঝড় তুললেন নুসরাত। তাঁর এই লুকে পাগলা দিওয়ানা নিখিল। মুগ্ধ নেটিজেনরাও।

আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার লং-ডিস্টেন্স ভ্যালেন্টাইন্স ডে উদযাপন অনেকটা স্বপ্নের মত

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

বলিউড হিন্দি গানে তালে কোমর দোলাতে দেখা যায় নুসরতকে। প্রদীপ হাতে নিয়ে আলতো ভাবে তাকাচ্ছেন। তাঁর সেই চাহনিতে ফিদা হয়ে গেলেন নিখিল। স্ত্রীর পোস্টের কমেন্টে লিখলেন, “তুমি কি সত্যি নাকি স্বপ্ন?” তার রিপ্লাইতে অভিনেত্রী লেখেন, “রক্তমাংসের মানুষ আমি। কিছুটা মাধুর্য ও মানবিকতা রয়েছে। সরলতা ও জটিলতা, সব মিলিয়েই তৈরি। আজকের জন্য নিজেকে অনেক ভালোবেসে ফেলেছি। শুভ দীপাবলি”। তাঁর এই লুক দেখে চোখ ফেরাতে পারিনি নেটিজেনরাও। দেখে নিন সেই ভিডিও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment