Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

নিক-প্রিয়াঙ্কার লং-ডিস্টেন্স ভ্যালেন্টাইন্স ডে উদযাপন অনেকটা স্বপ্নের মত

নিক-প্রিয়াঙ্কার লং-ডিস্টেন্স ভ্যালেন্টাইন্স ডে উদযাপন অনেকটা স্বপ্নের মত

কাজের সূত্রে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস একে অপরের থেকে অনেক দূরে। ভালোবাসার দিন উদযাপনে যখন সারা বিশ্ব মুখর তখন ভ্যালেন্টাইন্স ডে -তে একে অপরের সঙ্গে নেই প্রিয়াঙ্কা-নিক। তবুও ভালবাসার ঢেউ যেন তাঁদের দূরে রাখতে পারেনি। তাই একে অপরের থেকে যত দূরেই থাকুক না কেন উপহার পৌঁছে গেছে দুই প্রান্তে।

রবিবার, ইনস্টাগ্রামে দেওয়ালে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ভালোবাসার মুহূর্তকে ভক্ত মহলে শেয়ার করলেন। সেখানে দেখা যাচ্ছে রাশি রাশি লাল গোলাপের গুচ্ছে ভরে গিয়েছে তার ড্রয়িং রুম। তারই মাঝখানে বসে গোলাপের সুবাস আর নিকের ভালোবাসার উষ্ণতাকে অনুভব করছেন প্রিয়াঙ্কা। শেয়ার করা ছবিতে লিখেছেন, “I wish you were here nick just a couple of roses”

আরও পড়ুন: বয়েস বাড়ছে বলিউড সুন্দরীর! ফুলে গেছে মুখ, ঢিলেঢালা প্যান্ট পরে নো মেক আপ লুকে ভাইরাল এবার করিনা কাপুর, তুমুল ভাইরাল হলো ছবি

অন্যদিকে, দূরে থেকেও কাছের মানুষকে ভালোবাসা অনুভূতি দিতে নিক নিজের ইনস্টাগ্রামে ভ্যালেন্টাইন ডে -র দুজনের একটি মিষ্টি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কাকে আজীবনের ভ্যালেন্টাইন বলে উল্লেখ করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas)

প্রসঙ্গত, নিক তার কাজের সূত্রে বর্তমানে লস এঞ্জেলেসে রয়েছে। অন্যদিকে প্রিয়াঙ্কা তার কাজ নিয়ে ব্যস্ত লন্ডনে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment