Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

নেট দুনিয়ায় ভাইরাল ড্রিম গার্লের ভারতনাট্যমের ভিডিয়ো, মুগ্ধ করা নাচে অবাক নেটিজেনরা

বলিউডের ড্রিম গার্ল বলতেই চোখে ভাসে হেমা মালিনীর ছবি। ছোট থেকেই তিনি অসামান্য প্রতিভাশালী, এমনকি অভিনয়ের

নেট দুনিয়ায় ভাইরাল ড্রিম গার্লের ভারতনাট্যমের ভিডিয়ো, মুগ্ধ করা নাচে অবাক নেটিজেনরা

বলিউডের ড্রিম গার্ল বলতেই চোখে ভাসে হেমা মালিনীর ছবি। ছোট থেকেই তিনি অসামান্য প্রতিভাশালী, এমনকি অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও মাত করতেন আমাদের সবাইকে। বর্তমানে তার বয়স প্রায় বাহাত্তর। তার থেকে ভারতনাট্যমের তালিম নিয়েছেন দুই মেয়ে এষা ও অহনা দেওলও। বলিউডে পা রাখার পর থেকেই তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দক্ষিণ ভারত থেকে সোজা মুম্বইয়ে পা রেখে তিনি আমাদের সবার মন জিতে নেন। তার মন ভোলানো সৌন্দর্য এবং দক্ষ অভিনয় আমাদের মন ভুলিয়েছে বার বার।

https://youtu.be/9ueT8IfSv48

আজও এই বয়েসে এসে তিনি বহু পুরুষের মনে ঝড় তোলেন। সম্প্রতি তিনি অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগদান করেছেন। এসবের মাঝেই কিছু দিন আগে প্রকাশ্যে এসেছিল হেমার অল্প বয়সের নৃত্যানুষ্ঠানের একটি ভিডিয়ো। যেটি কিনা প্রায় ১৯৬৮ সালের। আর এই ভিডিওর ক্যপশানে লেখাছিল “A clip from L’inde Fantôme by Louis Malle.1969”। একটা সময় ছিলো যখন অভিনয়ের পাশাপাশি বহু অনুষ্ঠানে ভারতনাট্যম পরিবেশন করেছেন হেমা মালিনী। তারই একটি সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়, আর ওই মুহূর্তেই সবার মন জয় করে। ইতিমধ্যেই ওই ভিডিয়োয় লাইক পড়েছে ১.৪ লক্ষ, ভিউস হয়েছে প্রায় ২ মিলিয়ন।

আরও পড়ুন: অন্তর্বাসে ঘরকন্যা রাইমার ছবি প্রকাশ্যে আসতেই স্যোশাল মিডিয়া জুড়ে কটাক্ষের ঝড়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment