১২ মে রাজ্যের প্রতিটি ব্লকে সরকার গঠনের বর্ষপূর্তি পালন করবে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, তৃণমূল ভবন থেকে এমনই নির্দেশিকা পাঠানো হয়েছে তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতিদের কাছে। ওইদিনই ব্লকে ব্লকে দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাবে তৃণমূল।
এই কর্মসূচিতে শেষ ১১ বছরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছেন, সেসব প্রদর্শনী দেখানো হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা সভাপতির কাছে। এই কর্মসূচিতে থাকবেন জেলা স্তরের নেতা থেকে শুরু করে ব্লক স্তরের নেতারা।
উল্লেখ্য, গত বছর ৫ মে রাজ্যে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। তাই এ বছর ৫ মে থেকে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
আরও পড়ুন: মমতার আশ্বাস: মা-বোনেদের হাত খরচে ৫০০ টাকা, কলেজ পড়ুয়াদের ১০ হাজার টাকার Credit card




