আজ মহরম। মহরম উপলক্ষ্যে শহরে মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। তবে মহরমে মঙ্গলবার সরকারি ছুটির কারণে কলকাতায় মেট্রোর সংখ্যা কিছু কম থাকছে। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী রুটে সারাদিনে ২৩৪টি মেট্রো চলবে।
আরও পড়ুন: হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র বরাকর, পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, সাসপেন্ড ২
মহরম উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানও। তাই মেট্রো রেলে যাত্রী সংখ্যাও অনেকটাই কম। সেই কারণে মেট্রো রেলের তরফে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলে ২৮৮টি। এদিন ছুটি আছে বলে সেই সংখ্যা ২৩৪টি। সারাদিন ২৩৪টি মেট্রো চলবে বলে জানানো হয়েছে।