Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

গোমড়া মুখেই বনগাঁর মেয়ে অরুণিতার সাথে কানাডা যাচ্ছেন পবনদীপ! এয়ারপোর্ট এই ঝগড়া হয়েছে এই জুটির দাবি ভক্তদের, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

গোমড়া মুখেই বনগাঁর মেয়ে অরুণিতার সাথে কানাডা যাচ্ছেন পবনদীপ! এয়ারপোর্ট এই ঝগড়া হয়েছে এই জুটির দাবি ভক্তদের, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

চলতি বছরের আগস্ট মাসেই শেষ হয়েছে ‘ইন্ডিয়ান আইডেল সিজন ১২’। এই সিজনের শেষে জয়ী হয়েছেন পবনদীপ রাজন। রানার্স হয়েছিলেন অরুনিতা কাঞ্জিলাল। যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছিলেন সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশ। ইন্ডিয়ান আইডলের শেষেও এই চারজনকে প্রায়ই একসাথে একাধিক অনুষ্ঠান করতে দেখা গিয়েছে। আবারও এই চারজনকে একসাথে দেখা যেতে চলেছে কানাডার শো’তে। কয়েকদিন আগেই লাইভ পারফর্ম্যান্সের জন্য লন্ডন গিয়েছিলেন এই উঠতি গায়ক-গায়িকারা। সেখানেই ‘লন্ডন আই’কে ব্যাকগ্রাউন্ডে রেখে বলিউড খ্যাত ‘ঘুমার’ গানে নাচতে দেখা গিয়েছিল অরুনিতা, সাইলি ও রোহিতকে। আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করেছিলেন পবনদীপ নিজেই, যা তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আগেই জানা গিয়েছিল লাইভ শোয়ের জন্য ডিসেম্বরের শুরুতেই কানাডায় পাড়ি দেবেন পবনদীপ ও অরুনিতা। এবার তাদের দেখা মিলল এয়ারপোর্টে। তাদের সঙ্গে দেখা মিলেছে মহম্মদ দানিশ, সাইলি কাম্বলে ও রোহিত শ্যাম রাউতকে। তারাও তাদের সাথে পাড়ি দিচ্ছেন কানাডায়। এয়ারপোর্ট থেকে নিজেদের সকলের ছবি অরুনিতা শেয়ার করলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। আর এই ছবি শেয়ার হওয়ার পর থেকেই পবনদীপকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

ছবিতে তার মুখ গোমড়া থাকার কারণে অনেক নেটিজেনরাই নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ সরাসরি জানতে চেয়েছেন তার কি হয়েছে? আবার কেউ জিজ্ঞাসা করেছেন, অরুনিতার সাথে কিছু হয়েছে কিনা! সারাক্ষণ একগাল হাসি নিয়ে থাকা ছেলেটার মুখ গোমড়া দেখে তার কারণ জানতে চেয়েছেন অনেকেই। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি গায়ককে। কারণ তাদের নিয়ে এমন ধরনের জল্পনা প্রায়ই চলতে থাকে নেটনাগরিকদের মধ্যে।

আরও পড়ুন: ‘টানা ২৮ ঘণ্টা কাজ, পেতাম না চিত্রনাট্য’, বলিউডের শুরুর দিনগুলো নিয়ে বিস্ফোরক দিয়া মির্জা

তবে আপাতত কানাডায় তাদের পারফর্ম্যান্সের ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা। লন্ডনে নিজেদের গানের তালে রীতিমতো হলভর্তি লোককে নাচিয়ে দিয়েছিলেন পাবনদীপ ও অরুনিতা জুটি। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এবারও তাই হবে আশা রাখছেন তাদের অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment