Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

রাজ্যজুড়ে সবুজ ঝড়, শেষ পাওয়া খবরে কোন শিবির কোথায় দাঁড়িয়ে 

রাজ্যজুড়ে সবুজ ঝড়, শেষ পাওয়া খবরে কোন শিবির কোথায় দাঁড়িয়ে 

গ্রাম বাংলা দখলে রাখল ঘাসফুল শিবির। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে বিরোধীরা কার্যত দাঁড়াতে পারল না শাসক দলের কাছে। শেষ পাওয়া খবর অনুযায়ী,গ্রাম পঞ্চায়েতে ২,৬২৭ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপি পেয়েছে ২১২, সিপিএম ৪১ এবং কংগ্রেস ১৫ টিতে। আইএসেফ ৮টি আসনে এবং অন্যান্য ৬১ টি। 

আরও পড়ুন: পরীক্ষা কম হচ্ছে, এই অভিযোগ ভিত্তিহীন, রাজ্যের করোনা পরিস্থিতি তুলে ধরে জানাল নবান্ন

অন্যদিকে পঞ্চায়েত সমিতির ২৭৪ আসনের গণনা হয়েছে এখনও পর্যন্ত। যেখানে ২৫৮টি জয়ী হয়েছে তৃণমূল, বিজেপি জয়ী হয়েছে ৮ টি, সিপিএম ৩ টি এবং অন্যান্যরা ৫টি তে জয়ী হয়েছেন। তবে জেলা পরিষদে নিরুঙ্কুশ জয়লাভ করেছে ঘাসফুল শিবির। ২০ টি জেলা পরিষদের মধ্যে ২০টিতে জয় লাভ করেছে ঘাসফুল শিবির। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal