Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

বহস্পতিবার পঞ্চায়েত ভোট নিয়ে সরকার-কমিশন বৈঠক

বুধবারও ঘোষিত হল না পঞ্চায়েত নির্ঘন্ট

বহস্পতিবার পঞ্চায়েত ভোট নিয়ে সরকার-কমিশন বৈঠক

পঞ্চায়েতের দিনক্ষণ ঠিক করতে বহস্পতিবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের। হাইকোর্টের নির্দেশে আপাতত মনোনয়ন পর্ব মিটলেও, পঞ্চায়েত নির্ঘন্ট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। বুধবারও এ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারেনি কমিশন। সূত্রের খবর, রাজ্য সরকার চাইছে যত দ্রুত সম্ভব এক দফায় পঞ্চায়েত ভোট শেষ করতে। কিন্তু রাজ্যের নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে দ্রুত পঞ্চায়েত ভোট করানো সম্ভব নয় বলেই মনে করছে কমিশন।
দ্রুত পঞ্চায়েত ভোট করানোর দাবি নিয়ে বুধবার কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করেন বেশ কয়েকটি সংখ্যালঘু সংঠনের কর্তারা।

আরও পড়ুন: কাঁথিতে অমিত শাহর সভার পর তীব্র সংঘর্ষ, ফোনে মমতা-রাজনাথ বাদানুবাদ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *