Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
11 June 2026

মিঠাই কে হারাতে লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে প্রায় আড়াই বছর পর ছোটপর্দার নায়িকা হিসেবে ফিরছেন পায়েল দে! মিঠাই এর টক্করে এবার কেও আসছে দাবি দর্শকদের, নায়িকা হিসেবে ফিরছেন পায়েল দে

মিঠাই কে হারাতে লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে প্রায় আড়াই বছর পর ছোটপর্দার নায়িকা হিসেবে ফিরছেন পায়েল দে! মিঠাই এর টক্করে এবার কেও আসছে দাবি দর্শকদের, নায়িকা হিসেবে ফিরছেন পায়েল দে

‘দেশের মাটি’ পর লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা নতুন ধারাবাহিকের হাত ধরেই আবারো টেলিভিশনের পর্দায় ফিরছেন পায়েল দে। ধারাবাহিক দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছেন অভিনেত্রী। ‘বধূ কোন আলো লাগলো চোখে’, ‘বেহুলা’, ‘দুর্গা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘চুনি পান্না’, ‘তবু মনে রেখো’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। ধারাবাহিক ছাড়াও বড়পর্দায় এবং ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন তিনি। সম্প্রতি আবারো প্রায় আড়াই বছর পর টেলিভিশনের পর্দায় আসন্ন এক নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর।

এই খবর সামনে আসার পর থেকেই দর্শকদের মনে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারোর কারোর বক্তব্য কোন ধারাবাহিকে অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যেতে চলেছে? আবার কারোর কারোর মনে প্রশ্ন উঠেছে কবে থেকে সেই ধারাবাহিক শুরু হবে? আবার কেউ কেউ এই ধারাবাহিকে তার সাথে কোন অভিনেতা অভিনয় করবেন সেই প্রসঙ্গেও জানতে আগ্রহী হয়েছেন।

উল্লেখ্য, এই ধারাবাহিক সম্বন্ধে বিশেষ কোনো তথ্য এখনো প্রকাশিত হয়নি। তবে এটুকু জানা গিয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে দেখা মিলবে পায়েল দে’র। লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে কালার্স বাংলার পর্দায় ঋষি কৌশিক ও পায়েল দে’কে একসাথে জুটি বাঁধতে দেখা যাবে, যা শুনে ইতিমধ্যেই উচ্ছসিত ধারাবাহিক প্রেমীরা। এনারা ছাড়াও এই ধারাবাহিকে সোহিনী সেনগুপ্ত, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য সরকারের মতো একাধিক জনপ্রিয় তারকাকে দেখা যেতে পারে।

আরও পড়ুন: পুজোর পরে ময়দানে অভিষেক! ফের ‘নবজোয়ার’ কর্মসূচি তৃণমূলের 

‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘কুসুম দোলা’, ‘কোড়া পাখি’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋষি কৌশিক। এবার প্রায় আড়াই বছর পর পায়েল দে’কে ছোটপর্দায় নায়িকার ভূমিকায় দেখা যাবে। এই খবর পেয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। একেবারে এক ছক ভাঙা গল্প নিয়ে কালার্স বাংলার পর্দায় খুব শীঘ্রই হাজির হতে চলেছেন এই জুটি। জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই শুটিং শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিকের। আপাতত দর্শকরা আসন্ন এই নতুন ধারাবাহিকের অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial