Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

ভোটে ভরাডুবির পর বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতাদের পদত্যাগের হিড়িক, সভাপতির পদ ছাড়তে পারেন রাহুলও

প্রদেশ সভাপতিদের পদত্যাগের হিড়িক দেশে

ভোটে ভরাডুবির পর বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতাদের পদত্যাগের হিড়িক, সভাপতির পদ ছাড়তে পারেন রাহুলও

উত্তর প্রদেশে ৮০ টি আসনের মধ্যে রায়বেরিলি কেন্দ্র ছাড়া আর কোনও আসনে জয় পায়নি কংগ্রেস। সেই বিপর্যয়ের দায়ভার কাঁধে নিয়ে রাজ্যের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা রাজ বব্বর। কংগ্রেস প্রার্থী হিসেবে নিজেও ফতেপুর সিকরি লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন রাজ বব্বর। নিজে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারেননি বলে স্বীকারোক্তি রাজ বব্বরের। লখনউয়ে কংগ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে রাজ বব্বর তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে।
কর্ণাটকে ২১ টি আসনের একটি মাত্র সিটে কংগ্রেস জয় পাওয়ার পর, দলের ক্যাম্পেন ম্যানেজার এইচ কে পাটিল পদত্যাগ করেছেন। ওড়িশার কংগ্রেস সভাপতির পদ থেকে নিরঞ্জন পট্টনায়েকও পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর।
অন্যদিকে কংগ্রেসের এই বিপর্যয়ের পর রাহুল গান্ধীও কংগ্রেস সভাপতির পদ ছাড়ছেন বলে সূত্রের খবর। শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং রয়েছে, সেখানেই নিজের পদত্যাগের কথা জানাবেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: স্মৃতি ইরানির মেয়েকে ক্লাসে হেনস্থা সহপাঠীদের, সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি দিয়ে কড়া জবাব মায়ের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation