পাকিস্তানে বন্দি ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দনকে শুক্রবার ছেড়ে দেওয়া হবে বলে জানাল পাক সরকার। বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, শান্তির বার্তা দিতে ভারতীয় পাইলটকে নিঃশর্তে ছেড়ে দেওয়া হবে। এদিন দুপুরেই পাকিস্তান বার্তা দিয়েছিল, সীমান্তে উত্তেজনা কমলে অভিনন্দনকে ছেড়ে দিতে প্রস্তুত পাক সরকার। শুধু তাই নয়, মোদীর সঙ্গে কথাও বলতে ইমরান রাজি আছেন বলে জানিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী।
আরও পড়ুন: পুলওয়ামায় সেনার গুলিতে নিহতের তালিকায় ১৪, ১৭ বছরের নাবালক থেকে এমবিএ পড়ুয়া, ক্ষোভে ফুঁসছে কাশ্মীর




