Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

তৃণমূলের ভোট কুশলী হিসেবে থাকছেন প্রশান্ত কিশোরই, দিল্লি সফরে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী 

তৃণমূলের ভোট কুশলী হিসেবে থাকছেন প্রশান্ত কিশোরই, দিল্লি সফরে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী 

প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক মহলে নানান চর্চা শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পিকে হাত শিবিরে যাননি। এই পরিস্থিতি শনিবার দিল্লি সফরে গিয়ে তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, প্রশান্ত কিশোর তৃণমূলের ভোট কুশলী হয়ে কাজ করবেন। 

শনিবার এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, প্রশান্ত কিশোরকে নিয়ে তাঁর দলেও কয়েকজন নেতার মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে প্রশান্ত কিশোর তৃণমূলের সঙ্গে কাজ করে যাবেন। 

২০১৯ সালে লোকসভা ভোটের পর তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ হয় পিকের সংস্থা। তখন থেকেই প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ সম্পর্ক। একুশের বিধানসভা ভোটের পরেও একাধিকবার তৃণমূলের মঞ্চে দেখা যায় পিকে-কে। এসবের মধ্যেই পিকের কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা শুরু হলে তাঁর সঙ্গে তৃণমূলের কী সম্পর্ক থাকবে তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। এদিন সেসবেরই উত্তর দিলেন তৃণমূল সুপ্রিমো। 

আরও পড়ুন: Corona: সুরেন্দ্রনাথ কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক এবং ল্যাব-অ্যাসিস্টান্টরা তৈরি করছেন হ্যান্ড স্যানিটাইজার! বিক্রি নয়, সাধারণ মানুষকে বিলির সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal