Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

মেট্রো চড়ে দিল্লি বিশ্ববিদ্যালয় গেলেন প্রধানমন্ত্রী; আড্ডা দিলেন পড়ুয়াদের সঙ্গে 

মেট্রো চড়ে দিল্লি বিশ্ববিদ্যালয় গেলেন প্রধানমন্ত্রী; আড্ডা দিলেন পড়ুয়াদের সঙ্গে 

শুক্রবার দিল্লিতে দেখা গেল অভূতপূর্ব ছবি। মেট্রোর যাত্রীরা দেখলেন তাঁদের সহযাত্রী দেশের প্রধানমন্ত্রী। বাকি সাধারণ যাত্রীদের সঙ্গেই খোশ মেজাজে মেট্রো সফর করলেন নরেন্দ্র মোদী।

শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যাওয়ার সময় নিজেস্ব কনভয় ছেড়ে মেট্রোতে চড়েন প্রধানমন্ত্রী। সফরের সময়ে তাঁকে পড়ুয়াদের সঙ্গে আড্ডা দিতেও দেখা গেল। দিল্লির বেহাল ট্রাফিক অবস্থা থেকে ওটিটির সিরিজ। আড্ডায় বাদ গেল না কোনও কিছুই।

পরে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে নিজের সে কথা জানালেন প্রধানমন্ত্রী। বলেন, উপস্থিত পড়ুয়াদের মতো আমি নিজেও আজ মেট্রো সফর করলাম। ওদের আমায় অনেক কিছুই বলার ছিল। প্রযুক্তি থেকে শুরু করে ওটিটি’তে নতুন কী সিরিজ হচ্ছে, সব বিষয় নিয়েই ওদের সঙ্গে কথা হয়েছে।

আরও পড়ুন: প্রণব মুখোপাধ্যায়ের ভারতরত্ন পাওয়ার অনুষ্ঠান এড়িয়ে গেলেন সনিয়া, রাহুল, মনমোহন! উপস্থিত মোদী সহ বিজেপি নেতৃত্ব

দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সেই অনুষ্ঠানেই যোগ দিতে যাচ্ছিলেন। তবে এদিন তিনি পরিচিত নিরাপত্তার বেষ্টনী ছেড়ে নিজেই টিকিট কেটে মেট্রোতে চড়েন। সপ্তাহের মাঝে এরকম এক কাজের দিনে দেশের প্ৰধানমন্ত্রীকে মেট্রোতে দেখে সাধারণ যাত্রীরাও রীতিমতো অবাক হয়ে যায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation