ভারত-চিন সংঘাতের মধ্যেই শুক্রবার সকালে আচমকা লাদাখ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০ টা নাগাদ মোদী লেহ আর্মি ঘাঁটিতে অবতরণ করেন।

তিনি যে এদিন লাদাখ যেতে পারেন, এমন কোনও খবর আগে থেকে ছিল না।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের, ৬ বছরে সর্বাধিক দাম বেড়েছে চিনিরও

তিন বাহিনীর প্রধান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং স্থলবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণেকে সঙ্গে নিয়ে লেহ পৌঁছন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই আচমকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।






