Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

মহিলাদের সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া প্রয়াস ‘তেজস্বিনী’

মহিলাদের নিরাপত্তায় কলকাতা পুলিশের বিশেষ কর্মশালা

মহিলাদের সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া প্রয়াস ‘তেজস্বিনী’

চলার পথে, বাসে, ট্রেনে, অটোতে মহিলাদের নানা ধরনের সমস্যার শিকার হতে হয়। মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখাতে এবার কলকাতা পুলিশের নয়া প্রয়াস ‘তেজস্বিনী’। আত্মরক্ষার প্রাথমিক খুঁটিনাটি কৌশল শেখাবেন বিশেষজ্ঞ প্রশিক্ষকরা। কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের এই পাঁচদিনের কর্মশালা অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৩ মে, কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে। ১২ থেকে ৪০ বছর বয়সী মহিলারা নাম নথিভুক্ত করতে পারবেন। সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ। অনলাইনে নথিভুক্ত করা যাবে নাম। ইচ্ছুক মহিলারা ফোনেও নাম নথিভুক্ত করতে পারেন। সম্পুর্ণ বিনামূল্যে মিলবে এই আত্মরক্ষার প্রশিক্ষণ।

আরও পড়ুন: সপ্তাহান্তে ফিরছে গরমের চেনা ছবি! দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, আর কী জানাল হাওয়া অফিস 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *