Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
16 July 2026

দিল্লির মুখ্যমন্ত্রীকে ফোনে প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ

দিল্লির মুখ্যমন্ত্রীকে ফোনে প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হল। সোমবার রাতে আচমকাই ফোন করে দিল্লির মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে থাকা পুলিশ বুথে একটি ফোন আসে মধ্যরাতে। ফোনে এক ব্যক্তি বলেন, কেজরিওয়ালকে প্রাণে মেরে ফেলা হবে।

আরও পড়ুন: বহিষ্কারের পরেও পোস্টারে মোদীর পাশে উন্নাও ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার, উত্তর প্রদেশে বিজেপির বিড়ম্বনা

জানা গিয়েছে, ওই ব্যক্তি নাম-ঠিকানা কিছুই বলেননি। ফোন নম্বর ট্র্যাক করে তদন্ত শুরু করে পুলিশ। পরে জানা যায়, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছে দিল্লিরই এক হাসপাতালে। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে ওই ব্যক্তিকে গ্রেফতার করেনি পুলিশ। তবে তাঁর ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation