Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

বিধানসভায় পর্ন দেখে মন্ত্রিত্ব খোয়ানো নেতাকে কর্ণাটকে প্রার্থী করল বিজেপি

২০১২ সালে বিধানসভার ভেতরে পর্ন দেখে মন্ত্রিত্ব খুইয়েছিলেন লক্ষন সাদাভী। তাঁকে ফের প্রার্থী করল বিজেপি।

বিধানসভায় পর্ন দেখে মন্ত্রিত্ব খোয়ানো নেতাকে কর্ণাটকে প্রার্থী করল বিজেপি

কর্ণাটকে বিধানসভার ভেতরে পর্ন দেখার অভিযোগে সদস্যপদ খারিজ হয়ে যাওয়া নেতাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করল বিজেপি। ২০১২ সালে কর্ণাটকের তৎকালীন বিজেপি মন্ত্রী লক্ষণ সাদাভীর বিধানসভায় অধিবেশন চলাকালীন মোবাইলে পর্ন দেখার অভিযোগে মন্ত্রিত্ব খুইয়েছিলেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে গোটা দেশে সেই সময় যথেষ্ট বিতর্ক হয়েছিল। তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাদাভীর ইস্তফা চেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু কর্ণাটক নির্বাচনে এবার আঠানি কেন্দ্র থেকে বিজেপি ফের প্রার্থী করেছে সাদাভীকে। যা নিয়ে ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে।

আরও পড়ুন: ভেলোরে আটকে পড়া মানুষদের নিয়ে বাংলায় রওনা স্পেশাল ট্রেনের, দেখুন ফটো গ্যালারি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *