Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

২ দিনের সফরে এই প্রথম বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সম্বর্ধনা

২ দিনের সফরে এই প্রথম বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সম্বর্ধনা

বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৭ মার্চ ২ দিনের রাজ্য সফরে আসছেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম রাজ্যে আসছেন তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২৭ মার্চ সকালে কলকাতায় আসবেন দ্রৌপদী মুর্মু। ওইদিন তিনি প্রথমে যাবেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। সেখান থেকে তিনি যাবেন জোড়াসাঁকো। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে সম্বর্ধনা দেবে রাজ্য সরকার। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওইদিন ইউকো ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতির।

এরপরের দিন ২৮ মার্চ সকালে বেলুড়মঠ যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখান থেকে তিনি যাবেন শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতির। এরপর তিনি ফিরে যাবেন দিল্লি।

দেশের প্রথম আদিবাসী মহিলা হিসেবে রাষ্ট্রপতি হয়েছিলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন দ্রৌপদী মুর্মুকে। এর উত্তরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী দিদি বলে সম্বোধন করেছিলেন। এবার বাংলার আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন: এবার বাংলার পুকুরেই ফলবে রুপোলি শস্য, উদ্যোগ নবান্নের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal