Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

স্বামী বিবেকানন্দের ভিটে বাড়িতে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মূ, দেখুন ছবি

স্বামী বিবেকানন্দের ভিটে বাড়িতে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মূ, দেখুন ছবি

সোমবার বাংলায় এসেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মূ। মঙ্গলবার সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটেবাড়ি গেলেন তিনি।

মঙ্গলবার সকালে দ্রৌপদী মুর্মূর গাড়ি এসে পৌঁছায় স্বামীজির ভিটে বাড়ির সামনে। স্বামীজীর বাড়ির ভিতরে ঢোকেন তিনি। স্বামীজির ছবিতে ফুল, মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবীর ছবিতেও। বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি।

স্বামীজির বাড়িতেই ছিলেন রামকৃষ্ণ মিশন এবং মঠের সন্ন্যাসীরা। তাঁদের সঙ্গে কথা বলেন দ্রৌপদী মুর্মূ। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে একটি শাল, স্বামীজির ছবি, বই উপহার দেন সন্ন্যাসী মহারাজরা। উপহার দেন একটি শাড়িও।

আরও পড়ুন: কোভিড বিধি না মেনে প্রচার, তিন প্রার্থীকে শোকজ করল কমিশন

দেখা যায় শাড়িটি পেয়ে খুব খুশি হয়েছেন দ্রৌপদী মুর্মূ। নিজের টুইটারে ছবিও পোস্ট করেন দ্রৌপদী। রাষ্ট্রপতি পদপ্রার্থী আসছে শুনে গোটা এলাকা ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তায়। এদিন দ্রৌপদী মুর্মুর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপির অন্য নেতা ও বিধায়কেরাও।

বাংলার তাঁর দুদিনের সফরের দ্বিতীয় দিনে বিজেপি বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: দেশে গণচিতা জ্বলছে আর মোদী মন কি বাত করছেন! কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal