উত্তরের হাতিবাগান সর্বজনীন, চালতাবাগান লোহা পট্টি থেকে দক্ষিণের গড়িয়াহাটের হিন্দুস্থান ক্লাব, মহালয়ার আগেই পুজো উদ্বোধনে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর প্রথম গন্তব্য ছিল হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ।


আরও পড়ুন: Modi in Haripal: বাংলার মানুষের অপমান করেছেন দিদি, এবার হার স্বীকার করুন!

শুক্রবার মুখ্যমন্ত্রীর দ্বিতীয় গন্তব্য ছিল চালতাবাগান লোহা পট্টি সর্বজনীন।


এরপরই মুখ্যমন্ত্রী চলে আসেন দক্ষিণে। গড়িয়াহাটের কাছে হিন্দুস্থান ক্লাবের পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


শনিবার মুখ্যমন্ত্রী যাবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীতে। সেখানে দেবী দুর্গার চোখ আঁকবেন তিনি। এছাড়াও আরও কয়েকটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




