Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

পুলওয়ামায় বুথ লক্ষ্য করে গ্রেনেড হামলা জঙ্গিদের, ভোট চলাকালীন কাশ্মীরে ফের অশান্তি

ভোটের হার নিয়ে চিন্তায় কমিশন

পুলওয়ামায় বুথ লক্ষ্য করে গ্রেনেড হামলা জঙ্গিদের, ভোট চলাকালীন কাশ্মীরে ফের অশান্তি

আগের দফাগুলোতে ভোটদানের হার চিন্তায় ফেলেছিল কমিশনকে, এবার কাশ্মীরে বুথ লক্ষ্য করে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। ফের অশান্ত পুলওয়ামা।

আরও পড়ুন: লাদাখের ঠান্ডায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দৈনিক ১ জন PLA সেনার মৃত্যু! চাঞ্চল্যকর প্রতিবেদন তাইওয়ান টাইম্‌সে

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রে ভোটপ্রক্রিয়া চলাকালীন এই হামলা হয়। সূত্রের খবর, সকাল ৯ টা নাগাদ পুলওয়ামার রেহমু বুথে গ্রেনেড হামলা করে জঙ্গিরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এলাকায় বিশাল সেনা ও পুলিশবাহিনী উপস্থিত রয়েছে বলে খবর। তবে গ্রেনেড হামলার পর কত মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন তা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation