Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
24 July 2026

প্রতিশ্রুতি পালনে ব্যর্থ কেন্দ্রের মোদী সরকার, জন আক্রোশ র‍্যালি রাহুল গান্ধীর।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে আগে পুরোদমে প্রচারে নেমে পড়ল কংগ্রেস। দিল্লিতে জন আক্রোশ যাত্রা রাহুল গান্ধীর

প্রতিশ্রুতি পালনে ব্যর্থ কেন্দ্রের মোদী সরকার, জন আক্রোশ র‍্যালি রাহুল গান্ধীর।

চার বছরের শাসনে দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগকে সামনে রেখে রবিবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে জন আক্রোশ র‍্যালি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর দিল্লিতে প্রথম এই ধরনের র‍্যালিতে নেতৃত্ব দিলেন রাহুল। ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ছাড়াও গুলাম নবি আজাদের মত শীর্ষ কংগ্রেস নেতারা র‍্যালিতে অংশ নেন। সিবিএসসি প্রশ্ন ফাঁস, মহিলাদের নিরাপত্তা, খাদ্য সুরক্ষাসহ একাধিক ইস্যুকে এই দিনের র‍্যালিতে তুলে ধরা হয়। আগামী ১২ মে কর্ণাটক বিধানসভার নির্বাচন। তাই বিজেপির ওপর চাপ বাড়াতেই দিল্লিতে এই জন আক্রোশ র‍্যালির কর্মসূচি নিয়েছেন কংগ্রেস হাইকম্যান্ড।

আরও পড়ুন: প্রস্তুতি ছাড়াই এই লকডাউন দেশকে ভয়াবহ জায়গায় নিয়ে যাবে, ট্যুইট প্রশান্ত কিশোরের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *