Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, নিম্নচাপের জেরে দক্ষিণের কয়েকটা জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস  

বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, নিম্নচাপের জেরে দক্ষিণের কয়েকটা জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস  

কখনও রোদ কখনও বৃষ্টি। সারাদিনই মোটামুটি মেঘলা আকাশ। দিন কয়েক ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার অবস্থা এমনই। মঙ্গলবারও সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির দেখা নেই। এই আবহে কিছুটা খুশির খবর শোনাল হওয়া অফিস। জানা গিয়েছে, দু’এক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুরু হবে ভারী বৃষ্টি। তবে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিই জারি থাকবে। 

অলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার ফলে মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। দিন কয়েক পরস্থিতি এমনটাই থাকবে বলে খবর। 

তবে নিম্নচাপের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণ ২৪ পরগণা এবং দুই মেদনীপুরে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

আরও পড়ুন: সর্বোচ্চ সাজা যাবজ্জীবন সঙ্গে মোটা জরিমানার সংস্থান, বিধানসভায় লিঞ্চিং বিল আনছে রাজ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal