Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

সোমেও বৃষ্টি দক্ষিণবঙ্গে! বেলা বাড়লেই পরিস্থিতির পরিবর্তন, জানাচ্ছে হাওয়া অফিস 

সোমেও বৃষ্টি দক্ষিণবঙ্গে! বেলা বাড়লেই পরিস্থিতির পরিবর্তন, জানাচ্ছে হাওয়া অফিস 

সপ্তাহের প্রথম দিনও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। বেলা বাড়লেই পরিস্থিতি পাল্টাবে। হওয়া অফিসের তরফে এমনটাই জানানো হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছর অলিপুর আবহাওয়া দফতর। 

এদিন সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। মাঝে মাঝে রোদের দেখা মিললেও তা স্থায়ী হচ্ছে না। যদিও অন্যান্য দিনের তুলনায় এদিন ভ্যাপসা গরম কিছুটা কম ছিল। সেদিক থেকে আবহাওয়ায় আরামদায়ক। এই অবস্থায় বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে বলে খবর। হওয়া অফিস সূত্রে খবর, এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি। 

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। যার ফলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিমি  বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। সব মিলিয়ে আবহাওয়ার ক্রমাগত পরিবর্তনে রাজ্যবাসীর মনে এখন একটাই প্রশ্ন, পুজোর চারদিন বৃষ্টির কী অবস্থা থাকে এখন সেটাই দেখার। 

আরও পড়ুন: দলনেত্রীকে সামনে রেখে ‘বকেয়া’ আদায়ের আন্দোলনে ফের মাঠে নামছে তৃণমূল; নভেম্বরে একগুচ্ছ কর্মসূচি 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal