Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

দশমী মাটি করতে পারে বৃষ্টি! বাকি দিনগুলো কেমন থাকবে আবহাওয়া

দশমী মাটি করতে পারে বৃষ্টি! বাকি দিনগুলো কেমন থাকবে আবহাওয়া

ষষ্ঠীর দিন সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া। দিনের বেলা ঠাকুর দেখতে বেরিয়ে ঘেমেনেয়ে নাজেহাল অবস্থা। তবুও স্বস্তি, বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর বাকি দু’দিনও একই অবস্থা থাকবে আবহাওয়ার। তবে অষ্টমীর পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, সপ্তমী থেকেই একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। যার জেরে নবমী এবং দশমী দক্ষিণবঙ্গের কয়েকটা জেলা ভিজতে পারে। দশমীর দিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ২৩ অক্টোবর নবমীতে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। দশমী এবং ২৫ অক্টোবর একাদশীতে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোর মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

আরও পড়ুন: সব্যসাচী মীরজাফর, চলে যাক দল ছেড়ে, সল্টলেকের মেয়রকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal