Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
22 July 2026

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, শনি ও রবিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি 

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, শনি ও রবিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি 

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা। হওয়া অফিস সূত্রে এমনটাই খবর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু’প্রান্তেই একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরেই এই বৃষ্টি। 

জানা গিয়েছে, বহরমপুরের ওপর থেকে ইমফল পর্যন্তও একটি অক্ষরেখা গিয়েছে। ফলে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার দু’এক জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে আরও জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে তাপমাত্রা বাড়লেও বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। 

এদিকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি বৃষ্টির কথা জানিয়েছে হওয়া অফিস। উত্তরবঙ্গের মূলত, দার্জিলিং, কোচবিহার, কালিম্পিঙ, অলিপুরদুয়ার, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। 

আরও পড়ুন: মাদ্রিদেও চেনা ছন্দে মুখ্যমন্ত্রী; সকাল সকাল মর্নিং ওয়াক সারলেন তৃণমূল নেত্রী 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal