তীব্র দাবদহে পুড়ছে রাজ্য। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের প্রাণ ওষ্ঠাগত। জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। বিশেষ প্রয়োজন ছাড়া সূর্য ডোবার আগে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই অবস্থায় রাজ্যবাসী কার্যত চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করছে। অবশেষে বহু প্রতীক্ষিত বৃষ্টির খবর জানাল হাওয়া অফিস।
আরও পড়ুন: উত্তরবঙ্গ যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, ৭ জানুয়ারি গঙ্গারামপুরে জনসভা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহে মূলত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভবনা থাকছে। বৃষ্টি হতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু এলাকায়। তবে দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আবহাওয়া দফতর এও জানিয়েছে, শুক্রবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। যদিও এই মুহূর্তে জেলায় জেলায় তাপপ্রবাহ জারি থাকবে বলেই হাওয়া অফিস জানিয়েছে।




