Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

আগামী ৪৮ ঘন্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাষ

বাংলাদেশের ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টি বাড়তে পারে শহরে

আগামী ৪৮ ঘন্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাষ

আগামী ২৪ ঘন্টা কলকাতাসহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মৌসুমি অক্ষরেখা মঙ্গলবার পর্যন্ত দিঘার কাছে অবস্থান করছিল। সেই অক্ষরেখা আপাতত ডায়মন্ডহারবারের দিকে সরে আসায় বৃষ্টির প্রকোপ আরও বাড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার প্রভাবে আগামী ২৪ ঘন্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাষ রয়েছে।
মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গ। সক্রিয় মৌসুমি বায়ু এবং তার সঙ্গে ঘুর্ণাবর্তের জেরেই এই ভারি বর্ষণ বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। টানা বৃষ্টির জেরে জল জমেছে কলকাতার বিভিন্ন এলাকায়। বিভিন্ন জেলা থেকেও আসছে জল জমার খবর। বুধবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। বৃষ্টির কারণে যানবাহনের গতিও ছিল কম।

আরও পড়ুন: লোকসভায় গো হারা হেরেছি, আমি জানি এবার পুষিয়ে দেবেন, উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *