Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি; আবহাওয়ার পরিবর্তন নিয়ে আর কী জানাল হাওয়া অফিস? 

কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি; আবহাওয়ার পরিবর্তন নিয়ে আর কী জানাল হাওয়া অফিস? 

সকাল থেকে মেঘলা আকাশ। এর মধ্যেই আগামী ২ থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা সহ কয়েকটি জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা সংলগ্ন হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদুৎ সহ বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বৃষ্টি কিছুটা বাড়ায় তাপমাত্রা খানিকটা কমবে বলে জানা গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওড়িশা সংলগ্ন উপকূলে এর প্রভাব পড়বে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। যার জেরে আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিছুটা বাড়বে। ২১ জুলাইও বৃষ্টি বেশি হওয়ার সম্ভবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

আরও পড়ুন: ‘মায়ের ঋণ কখনও শোধ হয় না’, ছেলে কোলে বিয়ের পিঁড়িতে বসে কনকাঞ্জলি নিয়ে মজার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হলেন সুপারস্টার পূজা ব্যানার্জি

এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দু’এক দিনের মধ্যে ফের তা বাড়বে বলে আবহাওয়া দফতর জনিয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Uncategorized