Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 July 2026

আগামী সপ্তাহেও কলকাতাসহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাষ।

বিহারে সৃষ্টি হওয়া সাইক্লোনের জেরে এরাজ্যে বৃষ্টি

আগামী সপ্তাহেও কলকাতাসহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাষ।

কলকাতাসহ প্রায় গোটা রাজ্যেই আরও কিছুদিন টানা চলবে মাঝারি থেকে ভারি বৃষ্টি। বিহারে সৃষ্টি হওয়া সাইক্লোন পরিস্থিতির জেরে গোটা পশ্চিমবঙ্গেই আগামী কিছুদিন টানা বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারি বৃষ্টি চলছে। এরই মধ্যে বিহারে তৈরি হয়েছে সাইক্লোন পরিস্থিতি। যার জেরেই এই বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে কলকাতার আশপাশের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাষ রয়েছে। শনিবার সন্ধ্যে থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। রবিবারও সকাল থেকে চলছে বৃষ্টি। কলকাতার বিভিন্ন জায়গা থেকে জল জমে থাকার খবর মিলেছে।

আরও পড়ুন: যোগী: BJP ক্ষমতায় এলেই উত্তরপ্রদেশের মতো সুশাসন বাংলাতেও!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *