Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

ঘূর্ণাবর্তের জেরে কলকাতা ও সংলগ্ন অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির পূর্বাভাস।

ঘূর্ণাবর্তের জেরে কলকাতা ও সংলগ্ন অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি।

বাংলাদেশ ও ওড়িশার উপর জোড়া ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে বুধবার বিকাল থেকেই হালকা বৃষ্টি শুর হয়েছিল কলকাতা ও সংলগ্ন কয়েকটি জেলায়। ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবারও দিনভর কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবাহাওয়া অফিস। এদিন সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। সকাল ১০ টা নাগাদ হালকা বৃষ্টিও হয় শহরের বেশ কিছু অংশে। দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ে। তবে বৃহস্পতিবার রাতের পর কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া দফত্র সূত্রে জানানো হয়েছে। রয়েছে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভবনাও।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’: ফসল বাঁচাতে জেলা শাসকদের নির্দেশিকা জারি কৃষি দফতরের

অন্যদিকে, গত কয়েকদিন ধরেই হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকাসহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *