রাজস্থানে ওয়ার্ড কাউন্সিলার ভোটে বিজেপিকে টেক্কা শাসক কংগ্রেসের। মোট ১৭৭৫ টি কাউন্সিলার সিটের মধ্যে কংগ্রেস জিতেছে ৬২০ টি আসন। বিজেপি আটকে গিয়েছে ৫৪৮ আসনে। নির্দল প্রার্থীরা পেয়েছেন ৫৯৫ টি আসন।
রবিবার রাজস্থানের ১২ জেলার ৫০ টি মিউনিসিপ্যালিটির ভোটের ফল প্রকাশ হয়। তাতে দেখা যায় পিছিয়ে পড়েছে বিজেপি। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল ২ টি করে আসন জিতেছে সিপিএম ও সিপিআই।
নির্বাচন কমিশন সূত্রে খবর, কাউন্সিলার ভোটে মোট ২৬২২ টি পোলিং বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রাজস্থানের ১২ জেলার ১৪ লক্ষ ৩২ হাজার জন। মোট ৭২৪৯ জন প্রার্থী ভোটে লড়েছেন।
আরও পড়ুন: ৪ মে থেকে আরও ২ সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ, নির্দেশিকা জারি স্বরাষ্ট্র মন্ত্রকের
দিল্লিতে আন্দোলনরত কৃষকদের মধ্যে আছেন রাজস্থানের কৃষকরাও। এই প্রেক্ষাপটে মরু রাজ্যের শহরাঞ্চলে কংগ্রেসের ভালো ফল কীসের ইঙ্গিত? প্রশ্ন রাজনৈতিক মহলে।




