‘ইউপিএ’ নয়, বিজেপি বিরোধী জোটের নাম হল ‘ইন্ডিয়া’ 

আগে থেকেই জল্পনা ছিল। বেঙ্গালুরুর বৈঠকে তাতেই সিলমোহর পড়ল। বিজেপি বিরোধী ২৬টি দলের জোটের নাম রাখা হল দেশের নামে। ‘ইন্ডিয়া’। এদিন বৈঠক শেষে ঘোষণা করা হয়, ইউপিএ জোটের বদলে এবার নতুন একটি মঞ্চে বিরোধীরা একত্রিত হতে চলেছে। এবং সেই সঙ্গে এদিন এও ঘোষণা করা হয়, বিরোধী জোটের পরবর্তী বৈঠক হতে চলেছে মহারাষ্ট্রে। জোটের নাম ইন্ডিয়া … Read more

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ; ট্যুইটে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন মমতা 

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। শুক্রবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভার সচিবালয়। এই ঘটনায় এবার রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে মোদীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাহুলের পাশে দাঁড়িয়ে এদিন ট্যুইট করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও।  মমতা ব্যানার্জি এদিন ট্যুইটে বলেন, প্রধানমন্ত্রীর নতুন ভারতে বিরোধী নেতারাই আক্রমণের মূল লক্ষ্য হয়ে … Read more

কংগ্রেস-এনপিপিকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া; মেঘালয়ে গিয়ে সুর চড়ালেন অভিষেক 

মেঘালয়ে ভোটের প্রচারে গিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার মেঘালয়ের খাসি হিলসের মাইলিয়ামের ইউলিংকায় জনসভা করেন। আর এদিনের জনসভা থেকে বিজেপির পাশাপাশি এনপিপি এবং কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক বলেন, মনে রাখবেন এখানে কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকে ভোট দেওয়া। তেমনভাবেই এনপিপিকে ভোট দেওয়া মানেও কিন্তু বিজেপিকে … Read more

সোনিয়ার ‘আকর্ষণীয়’ প্রস্তাব ফেরালেন, ‘হাত’ ধরছেন না প্রশান্ত কিশোর

জল্পনার অবসান। কংগ্রেসে নাম লেখাচ্ছেন না ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার পিকে নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন। ভোটকুশলী লিখেছেন, কংগ্রেসে যোগদান এবং ভোটের কুশল ঠিক করার উদার আহ্বান আমি প্রত্যাখ্যান করেছি। সেই সঙ্গে পেশাদার ভোট কুশলীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, কংগ্রেসের সংস্কার এবং গঠনগত সমস্যার সমাধানের জন্য আমার চেয়ে বেশি প্রয়োজন নেতৃত্ব এবং মিলিত ইচ্ছের। সম্প্রতি … Read more

নজরে ১০০টি লোকসভা! সোনিয়ার ‘আকর্ষনীয় অফার’ সত্ত্বেও কংগ্রেসে আসার আগে মমতা সহ বাকি অ-বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান পিকে  

কয়েক দিনে দফায় দফায় গান্ধী পরিবার সহ কংগ্রেসের শীর্ষ নৃতত্বের সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বৈঠক ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, ২০২৪ কংগ্রেসের হয়ে দেশজুড়ে ভোট কৌশল ঠিক করবেন পিকে। দলের সুপ্রিমো সোনিয়া গান্ধী নিজে একথা জানিয়েছেন। কিন্তু দেশের রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পেশাদার ভোট কুশলী কি সরাসরি কংগ্রেসে … Read more

‘হাত’ ছাড়া পাঞ্জাব, ৪ রাজ্যেও ভরাডুবি কংগ্রেসের; কী বলছেন রাহুল গান্ধী? 

৫ রাজ্যেই কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। গোয়া ছাড়া বাকি তিন রাজ্যে গেরুয়া শিবিরের কাছে কার্যত দাঁড়াতে পারেনি হাত শিবির। ২৪ লোকসভার আগে এই বিরাট বিপর্যয় নিয়ে কী বলছেন রাহুল গান্ধী?  ভোটের ফল প্রায় নিশ্চিত হতেই ট্যুইট করেন রাহুল। ট্যুইটে তিনি লিখেছেন, ৫ রাজ্যে জনগণ যে রায় দিয়েছেন তা মাথা পেতে নিচ্ছে কংগ্রেস। … Read more

ত্রিপুরায় ধাক্কা গেরুয়া শিবিরের, কংগ্রেসে ফিরলেন সুদীপ রায় বর্মন সহ ১ বিজেপি বিধায়ক 

বিজেপি ত্যাগের ২৪ ঘন্টার মধ্যেই কংগ্রেসে ফিরলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা। সোমবার দু’জনেই বিধায়ক পদে ইস্তফা দেন, একই সঙ্গে বিজেপির সদস্য পদও ত্যাগ করেন।  মঙ্গলবার সকালেই দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে যান দুই প্রাক্তন বিধায়ক। দু’জনকে উত্তরীয় পরিয়ে হাত শিবিরে স্বাগত জানিয়েছেন রাহুল। এদিন তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়। কংগ্রেসে যোগ দিয়েই … Read more

তিনই উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী-মুখ? জল্পনা বাড়িয়ে উত্তর দিলেন প্রিয়াঙ্কা 

উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ প্রিয়াঙ্কা গান্ধী? শুক্রবার একটি অনুষ্ঠানে তেমনটাই ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা নিজে। উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার গড়লে কর্মসংস্থান নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে, এদিন সে সম্পর্কে একটি ইস্তাহার প্রকাশ করে হাত শিবির। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী।  ওই অনুষ্ঠানে এক সাংবাদিক প্রশ্ন করেন, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে? এর … Read more

উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রার্থী তালিকায় উন্নাওয়ের নির্যাতিতার মা, প্রথম দফার তালিকা ঘোষণা প্রিয়াঙ্কার 

প্রিয়াঙ্কা গান্ধী আগেই ঘোষণা করেছিলেন, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থীতালিকায় ৪০% থাকবে মহিলা প্রার্থী। প্রথম দফায় তালিকায় দেখা গেল প্রতিশ্রুতি পালন করেছেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। তবে এই তালিকায় নজর কেড়েছে উন্নাওয়ের নির্যাতিতার মা।  ২০১৭ সালে উন্নাওয়ের গণধর্ষণের শিকার তরুণীর মা’কে বিধানসভা ভোটে প্রার্থী করেছে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, … Read more

বিরোধীরা লড়াই করতে পারলে এখানে আসতাম না, আমরা গোয়ায় জিততে এসেছি; নাম না করে কংগ্রেসকে কটাক্ষ মমতার 

অন্য দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারলে আমরা এখানে আসতাম না। কিন্তু কেউ লড়াই করতে পারছে না। আমরা গোয়ায় জিততে এসেছি। গোয়া সফরের দ্বিতীয়দিনে এভাবেই নাম না কংগ্রেসকে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। সেই সঙ্গে কার্যত তিনি বুঝিয়ে দিলেন, বিজেপির বিকল্প তৃণমূলই।  সোমবার গোয়ার ইন্টারন্যাশানাল সেন্টারে সাংবাদিককদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি। বিজেপি আক্রমণের পাশাপাশি … Read more

বিজেপি বিরোধী জোটে কংগ্রেস অপরিহার্য নয়, হাত শিবির নিয়ে আবারও বিস্ফোরক পিকে 

হাত শিবিরকে নিয়ে চাঁচাছোলা মন্তব্য ভোট কুশলী প্রশান্ত কিশোরের। এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে পিকে সাফ জানালেন, দেশে কংগ্রেসকে ছাড়াই বিজেপি বিরোধী জোট সম্ভব। বিজেপি বিরোধিতার ক্ষেত্রে অপরিহার্য নিয়ে হাত শিবির। কয়েকদিন আগেই রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন প্রশান্ত কিশোর। এদিন ফের একবার একই পথে হাঁটলেন। দেশের রাজনৈতিক মহলে যা নিয়ে … Read more

এবার অনশনের পথে হাঁটতে চলছেন সাসপেন্ড হওয়া ১২ সাংসদ 

শুধু ধরনা নয়, সরকার পক্ষের উপর চাপ বাড়াতে এবার অনশনের পথে হাঁটতে চলেছেন সাসপেন্ড হওয়া ১২ সাংসদ। রাজধানী সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, সাসপেন্ড হওয়ার প্রতিবাদে আগামী সপ্তাহে একদিনের জন্য অনশন করতে পারেন তৃণমূল সহ বাকি বিরোধী দলের ১২ জন সাংসদ।  বৃহস্পতিবার প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানাতে একদিনের জন্য ধরনা মুলতুবি রাখেন সাংসদরা। … Read more

বাংলার বাইরে বড় সাফল্য ঘাসফুল শিবিরের, মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল তৃণমূল 

রাতারাতি মেঘালয়ে প্রধান বিরধী দলের আসনে তৃণমূল। বুধবার রাতে কংগ্রেস থেকে ১২ জন বিধায়ক তৃণমূলে এসে যোগদান করেছেন। রাতেই মেঘালয় বিধানসভার স্পিকারের কাছে ১২ জন বিধায়ক চিঠি দিয়ে কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান। যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যে এখন  প্রধান বিরোধী দল তৃণমূল।  একুশের নির্বাচনে রাজ্যে ব্যাপক আসনে জয় পাওয়ার পরেই জাতীয় রাজনীতিতে … Read more

দিল্লিতে বড় চমক তৃণমূলের; মমতার উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন কীর্তি আজাদ

মমতা ব্যানার্জির দিল্লি সফরে এবার বড় চমক তৃণমূলের। ঘাসফুল শিবিরে নাম লেখাতে পারেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্ষীয়ান রাজনীতিক কীর্তি আজাদ। সূত্রের খবর, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূল নেত্রীর দ্বিতীয়বারের রাজধানী সফরের দিকে নজর ছিল দেশের রাজনৈতিক মহলে। তাঁর সফরে বড় কোনও নাম তৃণমূলে আসতে চলছে এমনটা জল্পনা … Read more

ভোটে জিতলেই স্মার্টফোন-স্কুটি; ঘোষণা প্রিয়াঙ্কার, উত্তরপ্রদেশে মহিলা ভোট পেতে মরিয়া কংগ্রেস?  

২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। আর ইউপি জয়ের লক্ষ্যে একের পর এক বড় ঘোষণা করছে কংগ্রেস। মঙ্গলবারই দলের সাধারণ সম্পাদক তথা উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী ঘোষণা করেছিলেন, ৪০% আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস। আর এদিন তিনি জানান, উত্তরপ্রদেশে জিতলে রাজ্যের ছাত্রীদের স্মার্টফোন এবং স্কুটার দেবে সরকার। প্রিয়াঙ্কা ট্যুইটে লেখেন, রাজ্যে কংগ্রেস সরকার তৈরি করলে বারো … Read more

মমতাই প্রথম ৪০% মহিলা প্রার্থী দিয়েছিলেন, উত্তরপ্রদেশ নিয়ে প্রিয়াঙ্কার ঘোষণাকে খোঁচা তৃণমূলের

তৃণমূলই দেশের মধ্যে প্রথম দল, যারা লোকসভা নির্বাচনে ৪০% মহিলা প্রার্থী দিয়েছিল। মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধী ঘোষণা করেছিলেন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০% শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস। তাঁর এই ঘোষণা পরিপ্রেক্ষিতেই এবার ট্যুইট করে প্রতিক্রিয়া জানাল ঘাসফুল শিবির।  বুধবার ঘাসফুল শিবিরের তরফে ট্যুইটে লেখা হয়, মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজনীতিতে মহিলাদের যোগদানের ক্ষেত্রে পথ দেখিয়েছে তৃণমূল। … Read more

উত্তরপ্রদেশে বিজেপিকে রুখতে বড় ঘোষণা প্রিয়াঙ্কার, ৪০% আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস

২০২২ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর এবার সেখানে বিজেপিকে রুখতে বড় পদক্ষেপ নিল কংগ্রেস। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভার ৪০% শতাংশ আসনই মহিলাদের জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এমনটাই ঘোষণা করলেন কংগ্রেস নেত্রী তথা উত্তরপ্রদেশের ভোটের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধী।  যোগীর বিরুদ্ধে লড়াইয়ে মহিলা ভোটকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে কংগ্রেস, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন … Read more

ডেঙ্গিতে আক্রান্ত মনমোহন সিং, আপাতত ভালো রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী

ডেঙ্গিতে আক্রান্ত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবারই AIIMS-এর তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়। এর আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন তিনি। করোনার পরেই ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ৮৯ বছরের মনমোহন সিং এর স্বাস্থ্য নিয়ে চিন্তিত অনুরাগীরা। যদিও হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।  কয়েকদিন আগেই জ্বর, শ্বাসকষ্ট সহ একাধিক শাররীক সমস্যা দেখা যায় … Read more

তিনিই পূর্ণ সময়ের সভাপতি, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে জানিয়ে দিলেন সোনিয়া

কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা এতদিন অভিযোগ করে আসছিলেন কংগ্রেসে কোনও পূর্ণ সময়ের সভাপতি নেই। শনিবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী জানান, আমিই দলের পূর্ণ সময়ের সভাপতি।  দীর্ঘ দিন ধরেই কংগ্রেসের জি-২৩ তথা বিদ্রোহী নেতারা দাবি করেছিলেন ওয়ার্কিং কমিটির বৈঠকের। আর সেই দাবি মেনেই ওয়ার্কিং কমিটির বৈঠকে জানিয়ে দিলেন দলের সভাপতি তিনিই।  প্রসঙ্গত কয়েকদিন আগেই বর্ষীয়ান … Read more

লখিমপুর নিয়ে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা ঘুরে দাঁড়াতে পারবে না, ট্যুইট প্রশান্ত কিশোরের 

সম্প্রতি তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনায় সরগরম হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ-এর পর সেই জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু শুক্রবারের একটি ট্যুইটে নিজেই সেই জল্পনায় জল ঢাললেন পেশাদার ভোটকুশলী প্রশান্ত কিশোর।  শুক্রবার একটি ট্যুইটে কংগ্রেসকে গ্র্যান্ড ওল্ড পার্টি বলে কটাক্ষ করে পিকে লেখেন, লখিমপুরের ঘটনায় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা … Read more