Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

আজ সুপ্রিম কোর্টে রাজীব কুমার মামলার শুনানি

প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানি হবে

আজ সুপ্রিম কোর্টে রাজীব কুমার মামলার শুনানি

আজ সুপ্রিম কোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার এবং বর্তমানে এডিজি সিআইডি রাজীব কুমার মামলার শুনানি। অক্টোবরের শুরুতে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন রাজীব কুমার। সেই জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই।
এবছর ফেব্রুয়ারি মাসে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা থেকে শুরু করে হাইকোর্টে তাঁর জামিন পাওয়া পর্যন্ত বারবার নাটকীয় পট পরিবর্তন হয়েছে এই মামলায়। সেপ্টেম্বর মাসে তাঁর খোঁজে সিবিআই কলকাতা এবং রাজ্যের নানা জায়গায় হানাও দেয়। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে জামিন পান রাজীব কুমার।

আরও পড়ুন: কাশ্মীরে ৩ পুলিশ কর্মীকে অপহরণ করে খুনের অভিযোগ জঙ্গিদের বিরুদ্ধে

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation