Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

রাজীব কুমারের ধাক্কা, সুপ্রিম কোর্টে মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ

রাজীব কুমারের ধাক্কা, সুপ্রিম কোর্টে মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ

রাজীব কুমারের ধাক্কা। সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন। শুক্রবারই শেষ হচ্ছে রক্ষাকবচের মেয়াদের সময়সীমা। নিম্ন আদালতে আবেদন করুন, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: নির্ধারিত সময়ের দু’দিন আগেই শেষ হয়ে গেল লোকসভার বাদল অধিবেশন

শুক্রবারই ছিল সুপ্রিম কোর্টের নির্দেশের শেষ দিন। সুপ্রিম কোর্ট তাঁর রক্ষাকবচ তুলে নিয়েছিল। পাশাপাশি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী ৭ দিন কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমারকে হেফাজতে নিতে পারবে না সিবিআই। এই সময়ের মধ্যে রাজীব কুমার রাজ্যের আদালতে জামিনের আবেদন করতে পারেন। কিন্তু রাজ্যে ধর্মঘটে আইনজীবীরা, ফলে বন্ধ আদালত। তাই জামিনের আবেদনই জানাতে পারেননি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রকে কর্মরত রাজীব কুমার। এই প্রেক্ষিতে আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট রক্ষাকবচের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করে দেয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation