Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

আমার পর বোবদেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করুন, আইনমন্ত্রীকে লিখলেন রঞ্জন গগৈ

১৭ ই নভেম্বর অবসর নেবেন রঞ্জন গগৈ

আমার পর বোবদেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করুন, আইনমন্ত্রীকে লিখলেন রঞ্জন গগৈ

আগামী ১৭ ই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন রঞ্জন গগৈ। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি এস এ বোবদের নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে লেখা চিঠিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সুপারিশ করেন, তাঁর পরে প্রধান বিচারপতির পদে সুপ্রিম কোর্টের বিচারপতি এস এ বোবদেকে বসানো উচিত।
আগামী ১৭ ই নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে রঞ্জন গগৈর অবসরের পর অভিজ্ঞতার নিরিখে বিচারপতি এস এ বোবদেই এই পদের যোগ্য দাবিদার। সেই অনুযায়ী কেন্দ্রীয় আইনমন্ত্রীকে লেখা চিঠিতেও বিচারপতি এস এ বোবদের নাম সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৭৮ সালে মহারাষ্ট্রের বার কাউন্সিলে নিজের নাম নথিভুক্ত করেছিলেন বিচারপতি বোবদে। এরপর তিনি দীর্ঘ ২১ বছর বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে আইন প্র্যাকটিস করেন। ১৯৯৮ সালে সিনিয়র আইনজীবী হিসাবে পরিচিতি লাভ করেন এস এ বোবদে। এরপর ২০০০ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ২০১২ সালের ১৬ ই অক্টোবর মধ্য প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ২০১৩ সালের এপ্রিল মাস থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে রয়েছেন এস এ বোবদে। সুপ্রিম কোর্টের বিচারপতি বোবদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ২৩ শে এপ্রিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর পর তিনিই দ্বিতীয় সিনিয়র বিচারপতি।

আরও পড়ুন: নয়া অস্বস্তিতে প্রণয় রায়, সেবির পর এবার আয়কর দফতরের যুক্তিকে মান্যতা অ্যাপিলেট ট্রাইবুনালের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation