কলকাতার রেড রোডে চলছে দুর্গাপুজো কার্নিভাল। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছাড়াও একগুচ্ছ টলিউড তারকা। করোনার জেরে দুবছরের কার্নিভাল হয়নি। তাই এইবছর আরও বেশি আনন্দ মানুষের মনে।
https://fb.watch/g1fZwF4k67/
বাংলার দুর্গাপুজোর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম রেড রোডে কার্নিভাল হচ্ছে। অংশগ্রহণ করেছে ৯৫টি পুজো। কার্নিভালে এবার অংশ নিয়েছে ডোনা গাঙ্গুলির নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। সৌরভ গাঙ্গুলির পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারকেও দেখা যাবে কার্নিভালে।
আরও পড়ুন: ফেসবুকে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগ, সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা করল সিআইডি।
প্রতিটি পুজো কমিটির জন্য ৩ মিনিট সময় দেওয়া হয়েছে। একটি পুজো কমিটি নিয়ে পারবে ৩টি ট্যাবলো। একটি পুজো কমিটির ৫০ জন থাকতে পারবেন কার্নিভালে। দেখে নিন সরাসরি কার্নিভালের ভিডিও।
https://fb.watch/g1awsNNARZ/




