Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

রাজনীতিতে সেনা বাহিনীকে ব্যবহার নিয়ে প্রাক্তন অফিসারদের রাষ্ট্রপতিকে লেখা চিঠি ঘিরে বিতর্ক

রাষ্ট্রপতি ভবন এমন চিঠি প্রাপ্তির কথা অস্বীকার করল

রাজনীতিতে সেনা বাহিনীকে ব্যবহার নিয়ে প্রাক্তন অফিসারদের রাষ্ট্রপতিকে লেখা চিঠি ঘিরে বিতর্ক

সেনার রাজনৈতিক ব্যবহার বন্ধ করতে ১৫৬ জন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার যে খবর উঠে এসেছিল, তা নিয়ে শুরু হল অন্য বিতর্ক। রাষ্ট্রপতি ভবন সূত্রে এমন কোনও চিঠির কথা অস্বীকার করা হয়েছে। পাশাপাশি, ১৫৬ জন প্রাক্তন সেনা অফিসারের মধ্যে দু’জন জানালেন, তাঁরা ওই চিঠির বার্তার সঙ্গে সহমত নন।
রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে সই ছিল তিন প্রাক্তন সেনা প্রধানের, জেনারেল এসএফ রড্রিগেজ, জেনারেল শঙ্কর রায়চৌধুরী ও জেনারেল দীপক কাপুরের। এছাড়াও ৪ জন প্রাক্তন নৌসেনা প্রধান এবং প্রাক্তন বায়ুসেনা প্রধান এন সি সুরির সই ছিল চিঠিতে।
কিন্তু শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বায়ুসেনা প্রধান এন সি সুরি জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। চিঠিতে যা লেখা হয়েছে তার সঙ্গে একমত নন তিনি। জেনারেল এসএফ রড্রিগেজ সরাসরি একে ভুয়ো খবর বলে মন্তব্য করেন।
ওই চিঠিতে লেখা হয়, রাজনৈতিক দলের নেতারা যেভাবে সেনা বাহিনীর অপারেশনের কৃতিত্ব নিতে উঠে-পড়ে লেগেছেন, তা অস্বাভাবিক এবং এসব মেনে নেওয়া যায় না। সেনা বাহিনীর সর্বময় কর্তা রাষ্ট্রপতি। তাই তাঁর দ্বারস্থ হয়েছেন প্রাক্তনীরা বলে ওই চিঠিতে লেখে হয়।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের’ মোদীজি সেনা’ প্রসঙ্গও ওই চিঠিতে উল্লেখ করা হয়। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি সেনার পোশাকে নির্বাচনী প্রচারে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। সদ্য কংগ্রেসে যোগ দেওয়া উর্মিলা মাতণ্ডকরও নির্বাচনী প্রচারে অভিনন্দনের প্রসঙ্গ টেনে এনেছিলেন। তাঁরও সমালোচনা করা হয় চিঠিতে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা অশোক লাভাসার, রাজনৈতিক চাপ? বিতর্ক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation