Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

সিবিআই ডিরেক্টর হলেন মধ্য প্রদেশের প্রাক্তন ডিজি ঋষি কুমার শুক্লা

১৯৮৩ ব্যাচের অফিসার ঋষি কুমার শুক্লা

সিবিআই ডিরেক্টর হলেন মধ্য প্রদেশের প্রাক্তন ডিজি ঋষি কুমার শুক্লা

সিবিআই-এর ডিরেক্টর হলেন মধ্য প্রদেশের প্রাক্তন ডিজি ঋষি কুমার শুক্লা। ১৯৮৩ ব্যাচের আইপিএস অফিসার শুক্লা এই মুহূর্তে মধ্য প্রদেশ পুলিশ হাউজিং বোর্ডের চেয়ারম্যান পদে রয়েছেন। গত অক্টোবর থেকে সিবিআই প্রধান নিয়ে যে টালবাহানা চলছিল তা অবশেষে কাটল এই সিদ্ধান্তে।
শুক্রবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি দ্বিতীয়বারের জন্য মিটিংয়ে বসেছিল সিবিআই প্রধানের নাম চূড়ান্ত করার জন্য। একাধিক অফিসারকে নিয়ে সেখানে আলোচনা হয়। শেষ পর্যন্ত মধ্য প্রদেশের প্রাক্তন ডিজিকে বেছে নেওয়া হল এই গুরুত্বপূর্ণ পদের জন্য।

আরও পড়ুন: মোদীকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে গ্রেফতার হওয়া মণিপুরের সাংবাদিক আবেদন করলেন হাইকোর্টে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation