Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

গাড়ি দুর্ঘটনার কবলে আমূল কর্তা আরএস সোধি, আপাতত সুস্থ আছেন তিনি

গাড়ি দুর্ঘটনার কবলে আমূল কর্তা আরএস সোধি, আপাতত সুস্থ আছেন তিনি

দুর্ঘটনার কবলে আমূল কর্তা। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড(জিসিএমএমএফ) ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধির গাড়ি বুধবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে। জিসিএমএমএফ আমূল ব্র্যান্ডের মাধ্যমে তাঁদের প্রোডাক্ট সেল করে।

আরও পড়ুন: নবীন পট্টনায়েক আসলে মোদীর মতোই স্বৈরাচারী, ওড়িশায় বিজেডিকে তোপ রাহুলের

গুজরাটের আনন্দ-বাকরোল রোডে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। স্থানীয় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) বি ডি জাদেজা জানিয়েছেন, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তবে কী কারণে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তা জানা যায়নি। চালক সহ আহত হন আমূল কর্তা সোধি। তবে এখন তাঁরা বিপদমুক্ত বলেই জানিয়েছেন তিনি। ‘দ্য গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’(জিসিএমএমএফ) সদর দফতরেই কর্মরত সোধি। ২০১০ সাল থেকেই তিনি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের পদে রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation