ফের বাড়ছে করোনা। এবার করোনা সংক্রমিত সচিন তেন্ডুলকর। শনিবার ট্যুইট করে জানালেন সে কথা।
ট্যুইট করে তিনি লিখেছেন, ‘প্রায়ই করোনা পরীক্ষা করতাম। নিজেকে করোনা মুক্ত রাখার সবরকম চেষ্টা করেছি। কিন্তু আজ আমি COVID positive! কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই quarantine এ থাকব। বাড়িতে বাকিদের রিপোর্ট নেগেটিভ। চিকিৎসকের পরামর্শ মনে চলছি। সকলে সাবধানে থাকুন।’
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
আরও পড়ুন: দশেরায় রাবণ পোড়ানো দেখতে গিয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা অমৃতসরে, মৃত কম পক্ষে ৬০
মহারাষ্ট্রে ইদানীং ফের বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে গোটা দেশেই। বিশেষজ্ঞরা বলছে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এর মধ্যেই সচিনের করোনা সংক্রমিত হওয়ার খবর।




