Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

সানিয়া মির্জার বোনের বিয়ে প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলের সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ

বোনের বিয়ের খবর প্রকাশ্যে আনলেন সানিয়া নিজেই

সানিয়া মির্জার বোনের বিয়ে প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলের সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ

বেশ কিছুদিন ধরেই গুজব চলছিল টেনিস তারকা সানিয়া মির্জার বোন আনম ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাউদ্দিনের সম্পর্ক নিয়ে। অবশেষে গুঞ্জনে ইতি টানলেন সানিয়া মির্জা নিজেই। জানালেন, আগামী ডিসেম্বরেই বোন আনমের সঙ্গে বিয়ে হচ্ছে আজহারউদ্দিনের পুত্র মহম্মদ আসাউদ্দিনের।
ইংরেজি দৈনিক ‘টাইমস অফ ইন্ডয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া মির্জা জানান, ডিসেম্বরেই বোন আনমের বিয়ে। বোনের বিয়ে নিয়ে তিনি যে বেশ উত্তেজিত, তাও জানিয়েছেন ভারতীয় মহিলা টেনিস তারকা।
সোশ্যাল মিডিয়ায় আনম ও আজহার পুত্র আসাদউদ্দিন তাঁদের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই খোলামেলা। পেশায় ফ্যাশন ডিজাইনার আনমের সাম্প্রতিক প্যারিস সফর ঘিরে গুঞ্জন ছড়ায়, শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জন। পাশাপাশি, গত মে মাসে বোনের হবু স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন সানিয়া। সব মিলিয়ে দু’জনের বিয়ের খবর ছিল স্রেফ সময়ের অপেক্ষা। অবশেষে দিদি সানিয়া মির্জা সেই খবর প্রকাশ করলেন সংবাদমাধ্যমের কাছে।
প্রসঙ্গত, দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন সানিয়ার বোন। ২০১৬ সালের ১৮ ই নভেম্বর হায়দরাবাদে তারকা সমাবেশে বিয়ে হয় আনম মির্জা ও আকবর রশিদের। কিন্তু বিয়ের দেড় বছরের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের। তার কিছুদিন পরই ক্রিকেটার মহম্মদ আসাউদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান আনম মির্জা।

আরও পড়ুন: অভিনব প্রয়াস: গাড়ি চুরি রুখতে নয়া নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation