Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

শিয়ালদহ ও হাওড়া থেকে বর্ধমান যাওয়ার একাধিক লোকাল ট্রেন বাতিল থকবে টানা ১০ দিন

শিয়ালদহ ও হাওড়া থেকে বর্ধমান যাওয়ার একাধিক লোকাল ট্রেন বাতিল থকবে টানা ১০ দিন

টানা ১০ দিন বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন। ১৮ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে একথা। জানানো হয়েছে, বারুইপাড়া ও চন্দনপুর সেকশনে চতুর্থ লাইনের কাজ চলবে। সেইসঙ্গে চলবে ট্রাফিক ও পাওয়ার ব্লকেরও কাজ। সেইকারণে বন্ধ রাখা হবে ট্রেন চলাচল।

একনজরে দেখে নেওয়া যাক বাতিল করা হয়েছে কোন কোন ট্রেন। হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৬৮১১, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৪৯, ৩৬৮৫১, ৩৬৮৫৫, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭, ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০৮৭, ৩৬০১১, ৩৬০৭১ নম্বরের লোকাল ট্রেন। হাওড়ার পাশাপাশি শিয়ালদহ থেকে বাতিল করা হবে একাধিক ট্রেন। ৩২৪১১, ৩২৪১৩ নম্বরের লোকাল ট্রেন বাতিল করা হবে। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৬৮১২, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৮, ৩৬৮৫৪, ৩৬৮৫৮ নম্বরের লোকাল ট্রেন। চন্দনপুর থেকে বাতিল করা হবে ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ নম্বরের ট্রেন। মশাগ্রাম থেকে বাতিল থাকবে ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬, ৩৬০৮৮ নম্বরের ট্রেন। বারুইপাড়া থেকে বাতিল থাকবে ৩৬০১২, ৩২৪১২, ৩২৪১৪। গুড়াপ থেকে বাতিল থাকবে ৩৬০৭২।

জানা গিয়েছে, একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদল করা হবে। দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস ব্যান্ডেল দিয়ে যাবে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ব্যান্ডেল দিয়ে যাবে। দ্বারভাঙা কলকাতা এক্সপ্রেস ব্যান্ডেল দিয়ে যাবে।

আরও পড়ুন: আয়লার থেকেও ভয়ঙ্কর হতে পারে ফণী, প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঘড় ধেয়ে যাচ্ছে ওড়িশার দিকে, লণ্ডভণ্ড হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal