Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
27 July 2026

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম শাবানা আজমি, গাড়িতে ছিলেন জাভেদ আখতারও

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম শাবানা আজমি, গাড়িতে ছিলেন জাভেদ আখতারও

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অভিনেতা শাবানা আজমি। শনিবার দুপুর সাড়ে ৩ টে নাগাদ মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে রায়গড় জেলায় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে শাবানা আজমির সঙ্গে তাঁর স্বামী জাভেদ আখতারও ছিলেন। তবে তিনি বিশেষ জখম হননি।
জানা গিয়েছে মুম্বই থেকে ৬০ কিলোমিটার দূরে শাবানা আজমি-জাভেদ আখতার যে টাটা সাফারি চেপে যাচ্ছিলেন, সেটি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। গাড়ির বনেট এবং সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শাবানা আজমিকে দ্রুত মুম্বইয়ের এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায়, মুখে গুরুতর চোট লেগেছে।

আরও পড়ুন: করোনায় অনাথ ৩ হাজারের বেশি, বাবা কিংবা মাকে হারিয়েছে ২৬ হাজারের বেশি শিশু, সুপ্রিম কোর্টে জানাল NCPCR

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation