Take a fresh look at your lifestyle.

দিল্লিতে বসে নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের

31

বাংলায় এসআইআর নিয়ে দিল্লিতে বসে একযোগে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রথমে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে নিশানা করেন। বলেন, বাংলার মানুষকে হেনস্থা করছে নির্বাচন কমিশন। তৃণমূল এর শেষ দেখে ছাড়বে।
পরে একাধিক উদাহরণ তুলে ধরে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মাইক্রো অবজার্ভারদের ব্যবহার করে ইচ্ছে মতো নাম বাদ দেওয়া হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক স্পষ্ট জানান, বাংলার সরকার বা তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিপক্ষে নয়। কিন্ত যেভাবে কোনও পরিকল্পনা ছাড়াই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে তা গ্রহণযোগ্য নয়।
অভিষেকের প্রশ্ন ২০২৪-এর জুন থেকে কাজ শুরু করলেন না কেন? তখন তো আর কোনও নির্বাচন ছিল না। সময় নিয়ে অ্যাপ তৈরি করে এটা করাই যেত।

Comments are closed.