Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
22 July 2026

অবস্থার অবনতি সোনিয়া গান্ধীর, কংগ্রেসের তরফে দেওয়া হল বিবৃতি

অবস্থার অবনতি সোনিয়া গান্ধীর, কংগ্রেসের তরফে দেওয়া হল বিবৃতি

গুরুতর অসুস্থ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নাক থেকে রক্তক্ষরণ হচ্ছে তাঁর। কংগ্রেসের তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে একথা। করোনা সংক্রমিত হয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি আছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর শ্বাসনালীতেও সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকদের কড়া নজরদারির মধ্যে আছেন তিনি।

আরও পড়ুন: মহাজোট নিয়ে কী ভাবছেন দেশের মানুষ, নমো অ্যাপে জানতে চাইলেন প্রধানমন্ত্রী

গত ২ জুন করোনা সংক্রমণ ধরা পড়ে তাঁর। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকেও তলব করে ইডি। ২৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাঁকে। অন্যদিকে এই মামলায় টানা তিন দিন ধরে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে ইডির জেরার মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হলে মায়ের অসুস্থতার জন্য সোমবার পর্যন্ত চেয়েছেন রাহুল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation